মোসতাক বাবুল: চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আগামী ১৫ জুন এই ম্যাচ অনুষ্ঠিত হবে বার্মিংহামের এজবাস্টনে । ম্যাচ শুরু হবে লন্ডন সময় সকাল ১০’৩০ মিনিটে । রোববার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ৮ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর থেকে আফ্রিকাকে বিদায় জানিয়েছে। এরি সাথে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে বাংলাদেশ ।
সোমবার পাকিস্তান ও শ্রীলংকা মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে । এ ম্যাচে জয়ী দলের পয়েন্টও ভারতের সমান ৪ হবে । কিন্তু রান রেটে ভারতীয়রা এগিয়ে রয়েছে অনেক । যা টপকাতে হলে অলৌকিক কিছু হতে হবে । আর তবেই কেবল সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ বদল হতে পারে । সে কারণেই গতকাল ম্যাচ শেষে ধারাভাষ্যে থাকা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ঘোষণা দিয়ে দেন ভারত সেমিফাইনালে এবং ১৫ জুন তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ।
অপর দিকে বাংলাদেশ প্রথম বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে ক্রিকেট বিশ্বকে হুঙ্কার দিচ্ছে টাইগাররা । আর মার খেতে নয় মরন ছোবল দিতে তৈরী ওভাল থেকে কার্ডিফ এবারে এজবাসটনে তৈরী হচ্ছে আরও এক ছোবল দেবার অপেক্ষায় কেন উইলিয়ামসনের মতন ভিরাত খলির ভারত কে বিমান ধরানোর গত বিশ্বকাপের জোর করে হারিয়ে দেবার প্রতিশোধ নেবার এবং আবারও ওভালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গানটি বেজে উঠুক এমন আশা দেশে বিদেশের ষোল কোটি বাংলাদেশীদের ।
গুঞ্জন রয়েছে বাংলাদেশ ফাইনালে উঠলে সে সময় ইউরোপ সফরে থাকা বাংলাদেশের প্রধান মন্ত্রী মাশ্রাফিদের ভক্ত শেখ হাসিনা মাঠে উপস্থিত থাকতে পারেন ।

বাংলাদেশের বিগত বত্রিশ বছরের এক দিনের আন্তর্জাতিক আসরের সব থেকে বড় সাফল্য পাওয়া এই টুর্নামেন্ট ঘিরে এক অভাবনীয় উল্লাস কাজ করছে দেশে বিদেশে । এই প্রতিবেদক পেশাগত দায়িত্ব পালন কালে লন্ডনে বসবাস করা বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন তারা হন্নে হয়ে টিকিট খুজছেন কিন্তু টিকিট পাচ্ছেন না, যাদের মাঝে এখলাসুর রহমান, সামসুল আলম পারভেজ,আব্দুস সালাম ও হেনা বেগম । তাদের মাঝে এখলাস সব গুলো খেলা দেখেছে সালাম ও পারভেজ লন্ডনে অনুষ্ঠিত খেলা গুলো দখেছেন আর হেনা অসট্রেলিয়ার ম্যাচ কিন্তু তার সবাই এখন উন্মুখ সেমি ফাইনালের টিকেটের জন্য দাম যাই হউক ।
আবার সালাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন টিকিট না পেলেও তিনি যাবেন সেখানে গেলে তিনি টিকিট সংগ্রহ করতে পারবে বলে তার ধারনা । নিউজিল্যান্ডের খেলার দিন জয়ের পর মাসরাফির উল্লাস (যারা দেখেছেন তারা একমত হবেন) যেন ষোল কোঁটি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, উল্লাসে দিন গুনছে কবে আসবে বৃহস্পতিবার হাসবে সাকিব মুসফিক তামিম মাসরাফি সাথে হাসবে উল্লাস করবে দেশে বিদেশে ষোল কোটি ক্রিকেট প্রেমী ফাইনালে মুখমুখি হবে বেজে উঠবে আবারো আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি জাতীয় সঙ্গীত ।
এদিকে ক্রিকেটবিশ্বে ‘চোকার্স’ অপবাদ কম শুনতে হয়নি দণি আফ্রিকাকে । আইসিসির ইভেন্টে বরাবরই হুঙ্কার দিয়ে অংশ নিতে আসে কিন্তু বিদায় নিতে হয় ‘খালি’ হাতেই । ২০১৫ সালে বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টেইন ও ইমরান তাহিরদের কান্নার দৃশ্যকল্প এখনো তরতাজা । দুই বছর পর এবার আরেকটি দুঃসহ স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে প্রোটিয়াদের সাথে টুর্নামেন্টের অপর অন্যতম ফেবারিট অস্ত্রেলিয়া কেও । চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর টানা দুই ম্যাচে হার ।
‘অলিখিত’ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে ফিরতি বিমান ধরতে হচ্ছে ডি ভিলিয়ার্সের দলকে । লন্ডনের কেনিংটন ওভালে রোববার বাঁচা-মরার লড়াইয়ে দণি আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দেয় ভারত । আগে ব্যাটিংয়ে নেমে শেষদিকে তালগোল পাকিয়ে ৪৪.৩ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষ্যিণ আফ্রিকা ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৭২ বল ও ৮ উইকেট হাতে রেখেই হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ।১৩ ওভার শেষে রোহিত শর্মার উইকেট হারায় ভারত । এরপর দলীয় ১৫২ রানে ব্যক্তিগত ৭৮ রানে আউট হন শেখর ধাওয়ান । পরে বিরাট কোহলির সঙ্গে জুটি বাধেন যুবরাজ সিং । তারা অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌচ্ছে দেন । বিরাট কোহলি ৭৬ রানে ও যুবরাজ সিং ২৪ রানে অপরাজিত থাকেন ।















