প্যারিসে হামলায় দুইজন নিহত, আহত বেশ কয়েকজন

1913

ওয়ানবাংলানিউজ: প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালালে কমপক্ষে দুইজন নিহত এবং অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এদিকে হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে।

তার পরিচয় এখনো জানা যায় নি। সেন্ট্রাল প্যারিসে অপেরা ডিস্ট্রিক-এ হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করছিলেন মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নিয়েছে।

এই হামলার উদ্দেশ্য কি ছিল সেটা তাৎক্ষণিক-ভাবে এখনো জানা যায় নি।