ওয়ানবাংলানিউজ: সাবেক চীফ নার্সিং অফিসার সারাহ মুলালিকে লন্ডনের প্রধান বিশপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সেন্ট পল ক্যাথিড্রালে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহন করেন। আর আগে গত বছর তাকে লন্ডনের বিশপ হিসেবে নিয়োগ দেয় চার্চ অফ ইংল্যান্ড।
৫৬ বছর বয়সী সারাহ মুলালি পেশায় একজন নার্স ছিলেন। সেখান থেকে ক্রমেই তিনি চার্চ ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে আবির্ভূত হন। তিনি লন্ডনের ১৩৩তম বিশপ হিসেবে দায়িত্ব পেলেন।
মুলালি লন্ডনের বিশপ রিচার্ড চার্ট্রেস-এর স্থলাভিষিক্ত হয়েছিল ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে। । রিচার্ড চার্ট্রেস মহিলাদের যাজক হিসেবে মহিলাদের নিয়োগ দেয়ার বিরোধিতা করে আসছিলন। একারনে, অনেকেই এই নিয়োগকে বিতর্কিত বলে মন্তব্য করছেন।
তিনি এখন চার্চ অফ ইংল্যান্ডে তৃতীয় সিনিয়র ব্যক্তি।
মুলালি এর আগে ইংল্যান্ডের ক্রেডিটন-এ বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনিই এখন চার্চ অফ ইংল্যান্ডের সবচেয়ে ঊর্ধ্বতন নারী কর্মকর্তা।













