ইতালিয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্টিংহাম ইউকে’র বাংলা নববর্ষ উদযাপন

1906

ওয়ানবাংলানিউজ: ইতালিয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্টিংহাম ইউকে আহবায়ক কমিটির উদ্যোগে প্রথমবারের মত বৈশাখ ১৪২৫ উদযাপিত হলে নর্টিংহামের ইয়ুথ ক্লাবে। এই জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন মিয়া। অনুষ্টানটি যৌথভাবে পরিচালনা করেন সঙ্গীতা গীতা ও লামিয়া মান্নান।
অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্টিংহাম কাউন্সিলের সাবেক মেয়র মোহাম্মদ ছগির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্টিংহাম কাউন্সিলের কাউন্সিলার মো: ইব্রাহিম। উক্ত অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম, মো: আব্দুল হান্নান, তৌফিক আরাফাত খান, মিজানুর রহমান, কয়েছ মিয়া, মফিজ উল্লাহ ও আব্দুল কাদের।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পসহ বিলেতের জনপ্রিয় শিল্পীরা নিত্য ও গান পরিবেশন করে দর্শনদের মুগ্ধ করে রাখেন।