ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের কেন্টে ১৬ বছর বয়সী সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির ৯ বছরের জেলদন্ড দিয়েছে আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম ব্রেট কানেল ৩৬। বিবিসি জানায় যৌন নির্যাতনের শিকার ঐ কিশোরী পুলিশে অভিযোগ করার পর অপমান সইতে না পেরে এক সাপ্তাহ পর আত্ম হত্যা করে। নিহত জর্জিয়া ওয়ালস আত্ম হত্যার আগে লিখে যায় ‘ এই মানসিক চাপ সহ্য করা খুবই কঠিন’। সে মারা যায় ২০১৭ সালের মার্চ মাসে।
আদালত অভিযুক্ত সৎ পিতাকে যৌন অপরাধের ১৩টি অভিযোগে অভিযুক্ত করে। এর মধ্যে জর্জিয়ার সাথে সম্পর্কিত ৫টি। এ কারনে আদালত তাকে ৯ বছরের জেলদন্ড প্রদান করে।
বিবিসি আরো জানায় জর্জিয়াকে প্রথমে যৌন নির্যাতন করা হয় যখন তার বয়স ছিল ১৩। এরপর তার অভিযোগে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারী সৎ পিতাকে আটক করে পুলিশ। পরে সে জামিনে মুক্ত হয়। তবে ১৭ মার্চ জর্জিয়া আত্ম হত্যা করে ট্রেইনের নিচে পড়ে। জর্জিয়ার পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।















