গেইলের পর আইপিএলে ওয়াটসন ঝড়

480

খেলাধুলা ডেস্ক: ক্রিস গেইলের পর চলতি আইপিএলে ঝড় তুললেন চেন্নাইয়ের শেন ওয়াটসন। আইপিএল ক্যারিয়ারে নিজের তৃতীয় শতরান পূর্ণ করলেন অজি ক্রিকেটার।

পাঞ্জাবের হয়ে ভেলকি দেখিয়েছিলেন বুড়ো ক্রিস গেইল। শুক্রবার গেইলকে ছাপিয়ে গেলেন শেন ওয়াটসন। মাত্র ৫১ বলে এল শতরান। ৯টি চার ও ৬টি ছক্কা মেরেছেন ওয়াটসন। ৫৭ বলে ১০৬ রানে আউট হন অজি অলরাউন্ডার। ওয়াটসন ঝড়ের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে চেন্নাই।

তবে মাত্র ৮ রানেই সাজঘরে ফিরতে পারতো ওয়াটসন। রাজস্থানের রাহুল ত্রিপাঠী গেইলের ক্যাচ ফেলেছেন দুইবার। এতেই সুযোগ পেয়ে ভালোভাবেই কাজে লাগিয়েছেন ওয়াটসন।

আইপিএলের চলতি আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ক্রিস গেইল করেছিলেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি। আজ দ্বিতীয় সেঞ্চুরি করলেন ওয়াটসন। যা আইপিএলের চলতি আসরে তার প্রথম। আর সব মিলিয়ে তৃতীয়।