ভারতে ব্রিজ থেকে ট্রাক নদীতে পড়ে নিহত ২১

551

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের সিধি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে গিয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

আশঙ্কা করা হচ্ছে, হতাহতের পরিমাণ বাড়তে পারে৷ এখনও অনেক মানুষ ট্রাকের মধ্যে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে৷ ট্রাকটি সিংরাউলি থেকে সিধিতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল৷ পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ৬০-৭০ ফুট নিচের শুকনো একটি নদীতে পড়ে যায়৷

স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটিকে তোলার চেষ্টা চলছে৷ আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ এবং ডিসট্রিক্ট কন্ট্রোলার জায়গাটি পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজ শুরু হয়েছে৷ সূত্র: কলকাতা টোয়েন্টিফোর