আজ ঢাকায় আসছেন মিয়ানমারের মন্ত্রী

842

ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ ঢাকায় আসছেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত আই।

আজই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন তিনি।

এই সফরের মাধ্যমে প্রথমবারের মতো মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। গেলো বছরের আগস্টে, রাখাইনে পরিচালিত সেনা অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে এসব শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। ওই নৃশংস ঘটনাটিকে ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করে জাতিসংঘ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চলতি বছরের ১৬ই জানুয়ারি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামের একটি চুক্তি করা হয়। চুক্তিতে প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে উভয় পক্ষ সম্মত হয়।