লন্ডনে পবিত্র কোরআন শরীফ সহজ বাংলায় তরজমা করায় লেখককে সংবর্ধনা

1553

ওয়ানবাংলানিউজ: পবিত্র কোরআন শরীফ সহজ বাংলায় তরজমা করায় লেখক হাফিজ মাওলানা শফিকুর রহমান আল-মাদানীকে সংবর্ধনা দিয়েছে সেন্টার ফর ইসলামিক গাইডেন্স লন্ডন। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেম উলামাগন উপস্থিত ছিলেন।
শুকবার পূর্ব লন্ডনের কমার্সিয়াল রোড়স্থ সেন্টার ফর ইসলামিক গাইডেন্স এর হল রুমে আয়োজিত সভায় বিশিষ্ট আলেমেদ্বীন শায়েখ মওদুদ হাসান। মুহতাদি হাসান এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফায়েজ মামুন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান মাদানী, বিশিষ্ট লেখক গবেষক ফরিদ আহমদ রেজা, টিভি প্রেজেন্টার মুফতি আব্দুল মুনতাকিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার পারভেজ আহমদ, অক্সফোর্ড ইসলামিক ফোরামের ড. শায়খ রমিজ, শায়খ হায়তাম আলহাধ, আল কোরআন সোস্যাটি লন্ডনের ডায়রেক্টর শায়খ সুয়েব হাসান।