ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারন সভা: উপদেষ্টা পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর

975

ওয়ানবাংলানিউজ: গত ২৪ মার্চ শনিবার ইষ্ট লন্ডনের আলহামরা রেষ্টুরান্টে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ২০১৮ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি জনাব খন্দকার কামাল খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধা। এতে প্ধারন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ারহ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিকস। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, উপদেষ্টা জহিরুল ইসলাম, কমিউনিটি নেতা ফয়জুর রহমান,নাজিম উদ্দিন, মিনহাজ ব্যাপারী, রাব্বীর হোসেন,লিয়াকত উল্লা, আবু সায়েদ শোয়েব।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বার্ষিক আয় ও ব্যায়ের হিসাব পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক জনাব আহমেদ মহিউদ্দীন টুটুল। বার্ষিক কার্যাবলি পেশ করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা।
সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র পরিপুর্ন বই আকারে অতিথিদের মাধ্যমে মোড়ক উন্মোচন করে,প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধা,সহ-সভাপতি আবু নোমান,কার্যকরি পরিষদের সদস্য শাহনাজ সুমী সহ অন্যান্যরা।
বক্তারা বলেন এই গঠনতন্ত্রের মাধ্যমে সংগঠন শুষ্ঠ ভাবে পরিচালিত হবে এবং সংগঠন তার লক্ষ্যে পৌছাবে। এরপর উপদেষ্টা পরিষদের নিকট কার্য্যকরি পরিষদ ক্ষমতা হস্তান্তর করেন। বিলুপ্ত হয় কার্য্যকরি পরিষদ। তিন মাসের মধ্যে নুতন কার্য্যকরি পরিষদ উপহার দিবেন বলে সকলকে আস্ব্যস্থ করেন প্রধান উপদেষ্টা জনাব হাবিবুর রায়হান শহীদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো রাতের খাবার। অনুষ্ঠানের তৃতীয় পর্বে গঠনতন্ত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন। পরে সর্বশেষে সংগঠনের আগামী কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য গন।
অনুষ্ঠানে এসে সংগঠনের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে অনেকই নুতন সদস্য পদ গ্রহন করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। বার্ষিক সাধারণ সভা ২০১৮ সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন উপদেষ্টা পরিষদ,কার্য্যকরি পরিষদ,কর্য্যকরি পরিষদের সদস্য বৃন্দ ও সন্মানিত সদস্য বৃন্দ গন।