সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩২

804

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাশিয়ার মালিকানাধীন হেইমিম বিমানঘাঁটিতে অবতরণকালে একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ।

নিহতদের মধ্যে ২৬ যাত্রী এবং ৬ জন ক্রু।

স্থানীয় সময় বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় রাশিয়ান গণমাধ্যম আরটি।

ইঞ্জিন বিকল হয়ে রানওয়ে থেকে পাঁচশ’ মিটার দূরে ছিটকে পড়ে বিমানটি। তবে দুর্ঘটনার আগে বিমানটিতে আগুন লাগেনি বলে জানা গেছে।