ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালত বলবেন। এটি আদালতের বিষয়। এতে রাজনীতির কিছু নেই। সরকারের কিছু করার নেই। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।















