রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক

573
20 dol

ঢাকা সংবাদদাতা: আগামীকাল রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে অবস্থান করায় তাকে ছাড়াই এ বৈঠক হবে।

এ বিষয়ে শনিবার রাতে খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার বিকেল ৫টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান।
রায়ের পর খালেদাকে কারাগারে পাঠানো গলে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করে বিএনপি।