ঢাকা সংবাদদাতা: রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়িতে শনিবার দিনগত রাত ১০টার দিকে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার এসআই বোরহানউদ্দীন জানান, বনানীর চেয়ারম্যানবাড়ি সিগন্যালে ২৭ নম্বর রুটের একটি বাসে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের অপারেটর বাবুল জানান, ঢাকার আজিমপুর থেকে গাজীপুরে রুটে চলাচলকারী ২৭ নম্বর বাসে রাত ৯টা ৫০মিনিটের দিকে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁসে রাত সোয়া ১০টার দিকে আগুন নিভিয়ে ফেলে। বাসটি পুরোপুরি পুড়ে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।















