ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণ সুবিধাদি উন্নত করতে এবং সমাজবিরোধী আচরণজনিত অপরাধ আরো কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে কাউন্সিলের ২০১৮/১৯ অর্থ বছরের বাজেট প্রস্তাবণাগুলো চূড়ান্ত ধাপে উপনীত হয়েছে।
কাউন্সিলের কেবিনেট সভায় অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করতে কাউন্সিলররা বিস্তারিত আলোচনা করেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে, বেকার অভিভাবকরা যাতে চাইল্ডকেয়ারে কাজ করার সুযোগ পায় সেজন্য ১.৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ, তরুণদের কর্মসংস্থান ও ট্রেনিং পরামর্শ দিতে কাউন্সিলের ওয়ার্কপাথ কর্মসূচিতে বিশেষজ্ঞ পরামর্শ সার্ভিসের জন্য ১৮০ হাজার পাউন্ড বরাদ্দ, বারার যে সকল এলাকায় সমাজ বিরোধী আচরণজনিত কার্যকলাপ সবচেয়ে বেশি হয়ে থাকে, সেই সব এলাকার জন্য নেইবারহুড অপরাশেনস স্কীমে ৫৪৫ হাজার পাউন্ড বরাদ্দ প্রদান।
গত সপ্তাহে অনুষ্ঠিত কেবিনেট মিটিংয়ে কাউন্সিলরারা বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছ থেকে আনুষ্ঠানিক মতামত গ্রহণ করেন, যা তাদের পরিকল্পনা চূড়ান্ত করতে সাহায্য করবে।
টাউন হলে অনুষ্ঠিত কাউন্সিল কেবিনেট মিটিংয়ে ২০১৮/১৯ অর্থবছরের জন্য ৩৪৩.৭০৩ মিলিয়ন পাউন্ডোর মূল রাজস্ব বাজেট অনুমোদন লাভ করে, যেখানে বলা হয়েছে কাউন্সিল টেক্স (ব্যান্ড ডি) ৯৮৬.১৪ পাউন্ড থাকতে হবে। এর অর্থ হলো, কাউন্সিল ট্যাক্স এর বর্তমান হার স্থিতাবস্থায় রাখার প্রস্তাব করা হলো।
২১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পূর্ণাঙ্গ কাউন্সিল সভায় বাজেট পাশ করা হবে।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, আমার প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান ও ট্রেনিং সুবিধাদিকে আরো উন্নত করা এবং এন্টিÑসোশ্যাল বিহেভিয়ার দমনের দিকে বিশেষ নজর দেয়া হয়েছে। এছাড়া এই বাজেট প্রাথমিক বিদ্যালয়গামি সকল শিক্ষার্থীর জন্য ফ্রি স্কুল মিলস এর মতো গুরুত্বপূর্ন সার্ভিস, আমাদের দারিদ্র্য বিমোচন তহবিল ও আইডিয়া স্টোরের মতো ফ্রন্টলাইন সার্ভিসগুলোকে সুরক্ষা দেবে।
মেয়র বলেন, বাজেট কনসালটেশনে আমাদের তিন বছর মেয়াদি বাজেট পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ ও ফ্রন্টলাইন সার্ভিসগুলো অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টাকে মানুষ সমর্থন করায় আমি খুবই সন্তুষ্ট।
গণ পরামর্শ কার্যক্রমে অংশ নিয়ে বারার বাসিন্দাদের অধিকাংশই বাজেট প্রস্তাবণাগুলোকে সমর্থন করেছেন বলে কেবিনেট মিটিংয়ে মেয়র এবং কেবিনেট সদস্যরা অবগত হ















