ঢাকা সংবাদদাতা: ভাষার মাস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ থেকে। বৃহস্পতিবার বিকেলে, গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় চার লাখ বর্গফুট জায়গা জুড়ে শুরু হচ্ছে এবারের গ্রন্থমেলার আয়োজন। মেলা প্রাঙ্গণকে ঘিরে সব ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
মোট ৪০৯টি প্রতিষ্ঠানের ৬৬৩টি ইউনিট ও ১৪টি প্যাভিলিয়ন নিয়ে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০১৮। লেখক-পাঠক আর প্রকাশকদের এই মিলনমেলায় এবার বেড়েছে পরিসরও।
এবারের মেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ কমিশনে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।















