নাজিরবাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা অনুষ্টিত

859

ওয়ানবাংলানিউজ: নাজিরবাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের এক সভা ৩০শে জানুয়ারি পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিট রোডে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ মোশাহিদ হোসাইন, পরিচালনা করেন এম এ আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আবুল কালাম।
সভায় নতুন সদস্য সংগ্রহ, বকেয়া সদস্য ফি আদায়, আগামী দিনের কার্যক্রম এবং নতুন প্রজন্মকে কিভাবে সামাজিক সংগঠনে সম্পৃক্ত করা যায় এসব বিষয়ের উপর আলোচনায় অংশ নেন হাজী তহুর আলী, শমসাদুর রহমান রাহিন,মশাহীদ আলী, আব্দুল কাদির, ইলিয়াছ আলী, আবুল কালাম,অবায়দুর রহমান জুহেদ,
শামীম আহমদ,আনোয়ার আলী সহ অনেকে।
সভায় আগামী কিছু দিনের মধ্যে বৃহত্তর নাজিরবাজার এলাকার যুক্তরাজ্য প্রবাসী গুনিজনকে সমম্মানা প্রদান এবং অত্র এলাকার মেধাবী এলেবেল ও জিসি, এস,ই উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়, এবং এ উপলক্ষে স্বরনিকা প্রকাশের জন্য একটি কমিটি গঠন করে তাদের উপর দ্বায়িত্ব অর্পণ করা হয়। সভায় উপদেষ্টা সদস্য আব্দুল বারীর পিতা এবং সহ সভাপতি জনাব আবুল কালাম এর স্ত্রীর ইন্তেকালে একটি শোক প্রস্তাব পাশ করা হয় এবং তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন সভাপতি জনাব মোশাহিদ হোসাইন।
কার্যকরী পরিষদের পরবর্তি সভার তারিখ আগামী ১২ই মার্চ ২০১৮ নির্ধারণ করা হয়। সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।