সেনাবাহিনীর স্বীকারোক্তি ইতিবাচক: সু চি

535

রোহিঙ্গা হত্যাকাণ্ড সংঘটনে মিয়ানমারের সেনাবাহিনীর স্বীকারোক্তিকে ইতিবাচক বলেছেন অং সান সু চি।

শুক্রবার, মিয়ানমার সফরে আসা জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সাথে যৌথ সংবাদ সম্মেলনে সু চি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত বুধবার প্রথমবারের মতো ১০ রোহিঙ্গাকে আটক করার পর হত্যার কথা স্বীকার করে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান তার ফেইসবুক অ্যাকাউন্টে ওই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।

এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো রোহিঙ্গাদের দেশে ফেরা নিশ্চিত করার বিষয়ে সহযোগিতা করার জন্য সু চির প্রতি আহ্বান জানিয়েছেন। এই সফর চলাকালে জাপান সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে ৩০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে।

গত বছরের আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।