সুপারমার্কেটের ফ্রিজ হ্যা*ক,চরম ঝুঁকিতে ব্রিটেনের মানুষ…

3

সাইফ হাসান: ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাম্প্রতিক সাইবার হা*মলার পর ব্রিটেনকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই ধরনের হা*মলা কেবল শুরু এবং সামনে আরও বড় শঙ্কা রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোও এমন হা*মলার শি*কার হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

নরওয়েভিত্তিক বায়োমেট্রিক্স কোম্পানি আইডেক্স বায়োমেট্রিক্সের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আন্ডার্স স্টোরব্রাতেন এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি এক্সপ্রেসকে জানান, ফ্রিজ হ্যাক করার বিষয়টি ডিজিটাল সিস্টেমের বড় ধরনের দুর্বলতা প্রকাশ করেছে। তার মতে, হ্যাকাররা বিদ্যুৎ গ্রিড বা পানি সরবরাহ ব্যবস্থায় আক্রমণ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

গত অক্টোবরে ফ্রান্সে এবং নভেম্বরের ২ তারিখে ইউরোপের সাতটি দেশের সুপারমার্কেটে এমন সাইবার হামলা হয়। হ্যাকাররা দূর থেকে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেয়। এতে কারফোর, ইন্টারমার্শ, কোপ এবং সুপারভ্যালুর মতো বড় বড় রিটেইলার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) নিশ্চিত করেছে যে, ব্রিটেনের কয়েকটি সংস্থাও এই হামলার শিকার হয়েছে। ৩ নভেম্বর এনসিএসসি-এর বার্ষিক পর্যালোচনায় সংস্থাটির অপারেশন ডিরেক্টর পল চিচেস্টার জানান, তারা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছেন। বর্তমান ডিজিটাল অবকাঠামো অনেক পুরোনো হওয়ায় বিক্রেতাদের দ্রুত তাদের সফটওয়্যার আপডেট করার আহ্বান জানানো হয়েছে।

আন্ডার্স স্টোরব্রাতেন আরও জানান, আধুনিক অবকাঠামো দূর থেকে নিয়ন্ত্রিত হওয়ায় হ্যাকারদের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনলাইনের বদলে সরাসরি হার্ডওয়্যারের মাধ্যমে মানুষের উপস্থিতিতে নেওয়া উচিত। এটি হ্যাকারদের, বিশেষ করে এআই ব্যবহারকারী আক্রমণকারীদের জন্য বড় বাধা তৈরি করবে।

#সাইবার_হামলা #ব্রিটেন #সুপারমার্কেট #aknews #onebanglanews