পিপলস এলায়েন্স এর কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল মালিকের সমর্থনে নির্বাচনী সভা

900

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বড়লেখা প্রবাসীর উদ্যোগে পিপলস এলায়েন্স আইলেন্ড এর কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল মালিকের সমর্থনে নির্বাচনী সভা গত ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিব’র পুর্বলন্ডনের স্ট্রিফোর্ড সেন্টারে অনুষ্ঠিত হয়। মো: আকবর হোসেন এর পরিচালনায় এবং কমিউনিটি ব্যক্তিত্ব ফরিজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লেবার নেতা রাজন উদ্দিন জালাল, টাওয়ারহ্যামলেটস এর মেয়র প্রার্থী রাবিনা খান, কাউন্সিলার আব্দুল আজাদ, কাউন্সিলার জয়নাল চৌধুরী, কাউন্সিলার আমিনুর খান, জালাল উদ্দিন, শাহ আলম, জয়নাল চৌধুরী, সিরাজ উদ্দিন, আবদুল মানিক, হাফিজ উদ্দিন, রুকন কামাল, হোসেন আহমদ, আলিম উদ্দিন, আবদুল মুমিন বেলাল, নুরুল ইসলাম, আলতাফুর রহমান আলতা, কামাল উদ্দিন, নাজিম উদ্দিন ও রুহেল আহমেদ প্রমূখ। বক্তারা দল মত নির্বিশেষে ঐক্য হয়ে কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল মালিক কে সহযোগীতার আহবান জানান।