যুক্তরাজ্যে বকেয়া টাকা নিয়ে বিরোধে ছাত্র খুন

67

সাইফ হাসান: যুক্তরাজ্যের লেস্টারে বকেয়া টাকা নিয়ে দ্বন্দের জেরে খালিদ ওলাদিপো নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বুকে গু*লি ও ছুরি আ*ঘাতে হা*মলা চালিয়ে মা\রা গেছে বলে খবর পাওয়া গেছে। অনলাইন গেমের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সৃষ্ট বিরোধের জের ধরে গত ৩ ফেব্রুয়ারি তাকে প্রকাশ্যে কুপিয়ে নৃ*শংসভাবে হ*ত্যা করা হয়। অভিযুক্ত ১৮ বছর বয়সী হার্পার ডেনিস নামে অপর এক শিক্ষার্থীকে গ্রেফতারের পর বিচারের মুখোমুখি করা হয়েছে। আদালতে বর্তমানে এই আলোচিত হ*ত্যা মামলার বিচার কাজ চলছে।

লেস্টার ক্রাউন কোর্টে শুরু হওয়া মামলার শুনানিতে জানা যায়, ২০ বছর বয়সী ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ ওলাদিপোর সঙ্গে লেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হার্পার ডেনিসের অনলাইন গেমিংয়ের মাধ্যমে সুসম্পর্ক গড়ে উঠেছিল। তবে ৩ হাজার পাউন্ড বকেয়া অর্থ এবং একটি জাল রোলেক্স ঘড়ি বিক্রি নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।

ঘটনার দিন বিকেলে খালিদ তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে নিজের বাসস্থানের দিকে যাচ্ছিলেন। এমন সময় অক্সফোর্ড স্ট্রিটে আগে থেকে ওত পেতে থাকা হার্পার ডেনিস তার ওপর অতর্কিত আক্রমণ চালায়। মাত্র ৩০ সেকেন্ডের এই হা*মলায় খালিদের বুকে ও হাতে একাধিকবার ছুরি চালানো হয়, যার মধ্যে একটি আ*ঘাত সরাসরি তার হৃদপিণ্ড ভেদ করে।

ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও জরুরি সেবা কর্মীরা তাৎক্ষণিকভাবে খালিদকে উদ্ধার করে লেস্টার রয়্যাল ইনফারমারিতে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার এক ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা তাকে মৃ*ত ঘোষণা করেন। হা*মলার পর অভিযুক্ত ডেনিস তার ব্যবহৃত পোশাক ও রক্তমাখা ব্যাগ লুকিয়ে ফেলার চেষ্টা করলেও পুলিশ তাকে তার আবাসন থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামির কক্ষ থেকে সামরিক মানের একাধিক ধারালো ছুরি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ডেনিস এর আগেও খালিদের বান্ধবীকে অজ্ঞাত পরিচয় থেকে হুমকি দিয়ে ফোন করেছিলেন এবং তাকে চরম সামাজিক ক্ষতি করার হুমকি দিয়েছিলেন। আদালতে অভিযুক্ত ডেনিস হা*মলার কথা স্বীকার করলেও আত্মরক্ষার খাতিরে এই কাজ করেছেন বলে দাবি করে হ*ত্যা ও অ*স্ত্র রাখার অভিযোগ অস্বীকার করেছেন।

#aknews #onebanglanews #leicester #crimenews #uknews