দক্ষিণ আফ্রিকায় এক ব্রিটিশ দম্পতিকে নৃশংসভাবে হ*ত্যা

35

দক্ষিণ আফ্রিকায় এক ব্রিটিশ দম্পতিকে নৃশংসভাবে হত্যা করে তাদের মরদেহ কুমিরে খাওয়ানোর ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

৭৪ বছর বয়সী Rod Saunders এবং তার স্ত্রী ৬৩ বছর বয়সী Rachel Saunders-কে ২০১৮ সালে একটি প্রত্যন্ত এলাকায় হামলা করে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, তাদের কাছ থেকে ব্যাংক তথ্য আদায়ের জন্য নির্যাতন করা হয় এবং পরে তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়, যেখানে কুমিরে খেয়ে ফেলে।

আদালত জানায়, অভিযুক্তরা চুরি, অপহরণ ও হত্যার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে তাদের দোষী সাব্যস্ত করা হয়। বিচারক বলেন, প্রমাণে স্পষ্টভাবে দেখা যায় যে সবাই পরিকল্পিতভাবে এই অপরাধে যুক্ত ছিল। সাজা ঘোষণা পরে নির্ধারণ করা হবে, তবে তাদের আজীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।