যুক্তরাজ্যে ‘শিশু অভিবাসী’ পরিচয়ে থাকা ১০ জন আসলে প্রাপ্তবয়স্ক

82

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টি কাউন্সিলের তত্ত্বাবধানে থাকা ১৯ জন তথাকথিত ‘শিশু অভিবাসীর’ বয়স পুনর্মূল্যায়নের পর দেখা গেছে, তাদের মধ্যে ১০ জনই প্রাপ্তবয়স্ক। এ ঘটনায় পালক পরিবার ও শিশু নিবাসে থাকা কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিরোধীদলীয় স্বরাষ্ট্রমন্ত্রী Chris Philp দাবি করেছেন, বয়স গোপন করে আশ্রয় পাওয়ার চেষ্টা বাড়ছে এবং এতে শিশুদের ঝুঁকি তৈরি হচ্ছে।

হোম অফিস জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হবে এবং ভবিষ্যতে ফেসিয়াল এজ এস্টিমেশন প্রযুক্তি ব্যবহার করা হবে।

সরকারি তথ্যে দেখা গেছে, ২০১৮ সাল থেকে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ৭৫ শতাংশই ১৮ বছরের বেশি বয়সী পুরুষ।