যুক্তরাজ্য বিএনপির লন্ডন নর্থ ওয়েস্ট এবং কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

1195

ওয়ানবাংলা নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির লন্ডন নর্থ ওয়েস্ট এবং কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার শাখার (ইতিপূর্বে আংশিক ঘোষিত) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। আজ যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিএনপি লন্ডন নর্থ ওয়েস্ট শাখাঃ
হাজী এম এ সেলিম সভাপতি, মোঃ আব্দুস শহিদ সিনিয়র সহ-সভাপতি, গিয়াস উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক, এম এ মুহিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম লিটনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লন্ডন নর্থ ওয়েস্ট শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে শওকত আলীকে প্রধান উপদেষ্টা ও আব্দুল মুবিন তরফদারকে প্রথম উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি ।

কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার শাখাঃ
মোঃ নুরুল ইসলাম সভাপতি, সাজ্জাদ হোসেন সিনিয়র সহ-সভাপতি, পারভেজ কবির সাধারণ সম্পাদক, মুকিতুর রহমান মুকিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও এম সাইফুল শিপুকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে মুজিবুর রহমান মুজিবকে প্রধান উপদেষ্টা ও মোঃ আব্দুল ওয়াহিদকে প্রথম উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি ।