যুক্তরাজ্যে “নেবার ফ্রম হেল” পরিচিত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা

36

যুক্তরাজ্যের কেন্টের Isle of Sheppey-এর সীগার রোড এলাকায় প্রতিবেশীদের হয়রানির দায়ে ৭২ বছর বয়সী Stephen Bowes-কে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত জানায়, দীর্ঘ সময় ধরে চলা তার “প্রতিবেশী আতঙ্ক” ধরনের আচরণে ১১টি অপরাধ প্রমাণিত হয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগেছেন। অনেক পরিবার তার আচরণের কারণে এলাকা ছেড়েও চলে যেতে বাধ্য হয়েছে।

অভিযোগে বলা হয়, তিনি নিয়মিত প্রতিবেশীদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন, গাছপালা ও বাগানে প্রবেশ করতেন এবং শব্দ করে পুরো এলাকা অস্থির করে তুলতেন। এক ঘটনায় আগুন লাগানোর অভিযোগও রয়েছে।

আদালত তাকে তিন বছরের জন্য কমিউনিটি আচরণ নিষেধাজ্ঞা (CBO) দিয়েছে, যাতে তিনি নির্দিষ্ট এলাকায় প্রবেশ বা প্রতিবেশীদের সঙ্গে বিরক্তিকর আচরণ করতে না পারেন। পুলিশ জানিয়েছে, এই রায় স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে সহায়তা করবে।