তিনি বলেন, “হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা বৈশ্বিক ও আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে।”
মেজর জেনারেল জাভানি জোর দিয়ে বলেন, “যে কোনো জাহাজ যদি এই নির্ধারিত এলাকা অতিক্রম করতে চায়, তবে নিরাপদ থাকতে হলে তাকে অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে।”
আইআরজিসির এই উপ-কম্যান্ডার আরও উল্লেখ করেন, “কোনো শত্রুভাবাপন্ন দেশের জাহাজ যদি এই পথে যেতে চায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সোমবারের আগে, ইরানি নৌবাহিনী হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সতর্ক করতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যাতে ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা না যায়।
নৌবাহিনী জানায়, তাদের সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালির দিকে এগিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজগুলোর কাছাকাছি তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, যুদ্ধ ড্রোন এবং রকেট নিক্ষেপ করতে বাধ্য হয়েছিল।















