লন্ডনের গুরুত্বপূর্ণ দুই রেল স্টেশন টানা ২২ দিন বন্ধ রাখার ঘোষণা

79

সাইফ হাসান: লন্ডনের ব্যস্ততম চ্যারিং ক্রস এবং ওয়াটারলু ইস্ট স্টেশন এই গ্রীষ্মে টানা ২২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত সংস্কার কাজের জন্য এই স্টেশন দুটি ব্যবহার করা যাবে না। সাউথইস্টার্ন রেলওয়ে জানিয়েছে এই সময়ে যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হবে এবং যাতায়াতে বাড়তি সময় লাগবে। রেললাইন ও ব্রিজের জরুরি মেরামতের জন্য এই দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

লন্ডনের চ্যারিং ক্রস এবং ওয়াটারলু ইস্ট স্টেশন দুটি সংস্কার কাজের জন্য আগামী ২৬ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে নিয়মিত চলাচলকারী ট্রেনগুলো ভিক্টোরিয়া, ক্যানন স্ট্রিট এবং ব্ল্যাকফায়ার স্টেশনে ডাইভার্ট করা হবে।

সাউথইস্টার্ন রেলওয়ের অপারেশন ডিরেক্টর স্কট ব্রাইটওয়েল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জানান দীর্ঘ ৩৫ বছরের পুরনো প্রায় ১ হাজার ৮০০ মিটার রেললাইন পরিবর্তন করা হবে যাতে ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নির্বিঘ্ন হয়।

এই ২২ দিনের মেরামত কর্মসূচীর মধ্যে ওয়াটারলু ইস্টের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং হাঙ্গারফোর্ড ব্রিজের কাঠামো মেরামতের কাজও অন্তর্ভুক্ত রয়েছে। স্টেশন বন্ধ থাকায় অনেক যাত্রী যারা দূর থেকে আসেন তারা সাময়িকভাবে হোমলেস বা আশ্রয়হীন বোধ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে একটি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করলে ভবিষ্যতে বারবার স্টেশন বন্ধ করার ঝামেলা থাকবে না। যাত্রীরা তাদের ট্রেনের টিকিট দিয়ে বিকল্প রুটে টিউব রেল এবং বাসে যাতায়াত করতে পারবেন।

#লন্ডননিউজ #রেলওয়ে #ব্রিটেন #aknews #onebanglanews