ট্রেইনে বোমা রাখার অভিযোগে ব্রিটিশ ছাত্রের জেলদন্ড

1502

ওয়ানবাংলানিউজ: ঘরে তৈরী বোমা ট্রেইন স্টেশনে রাখার অভিযোগে ২০ বছর বয়সী এক ছাত্রকে ১৫ বছরের জেলদন্ড দিয়েছে ওল্ডভ্যালী কোর্ট। ২৬ মে শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।

জানাযায় ডেমন স্মিথ নামক ঐ ছাত্র ক্যানারী ওয়ার্ফ এর জুবলী লাইন ট্রেইনে ঘরে তৈরী বোমা উদ্দেশ্যমূলকভাবে রেখে যায়।

ডেমন স্মীথকে তার ব্যাগভর্তি ডিভাইস ট্রেনের প্রথম সারিতে ফেলে যেতে দেখা যায়। পরে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ড তাকে আটক করে। ডিভাইসটিতে ১৫৩ গ্রামের নিম্ন বিস্ফোরক উপকরন ছিল।

তবে ডেমন স্মিথ এর মা এনথনিযা স্মিথ তার ছেলে সন্ত্রাসী নয় বলে গণমাধ্যমে জানিয়েছেন। তবে তার এই কর্মের জন্য তিনি তাকে দোষারুপও করেন।

২০ বছর বয়সী ঐ যুবককে গত ২০ অক্টোবর ইস্ট লন্ডন ওভারগ্রাইন্ড লাইন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সনাক্ত করা হয়। সে তখন জুবলী লাইন থেকে কানাডা ওয়াটার স্টেশনে নামছিল যা কেনারী ওয়ার্ফ থেকে এক স্টপ দূরে ছিল।
সে তার ব্যাগ ইস্টবাউন্ড ট্রেনে রেখে নেমে যায় এবং তার গতিপথ পরিবর্তন করে অন্যপথে যাত্রা করে।

কিন্তু একজন যাত্রীর চোখ পড়ে ব্যাগটির দিকে এবং তিনি ড্রাইভারকে বিষয়টি জানান। কেননা ব্যাগে একটি ঘড়ি, ওয়ারস এবং রেডিওয়েটার সামনের দিকে দেখতে পেয়েছিলেন। সাথে সাথে ট্রেনইটি পরবর্তী স্টপে নিরাপদে রাখা হয় এবং ডিভাইসটি আশংকামুক্ত করা হয়।

পরে পুলিশ স্মীথের ঘরে তল্লাশি চালিয়ে একটি খালি ফায়ারিং পিস্তল, একটি বিবিগান, একটি ছুরি এবং ক্লাকল ডাস্টার নামক অস্ত্র পাওয়া যায়।

তার ঘরে পাওয়া কাঁটা কাগজের ডকুমেন্টসকে পুনরায় একত্রিত করে যা পাওয়া যায় তা বোমা তৈরীরর নিদের্শনা প্রদান করে। তার আইপেড থেকে বোমা সামগ্রী বাজারের তালিকা পুনরুদ্ধার করা হয়।

মেট্রোপলিটন কাউন্টার টেরোরিজম কমান্ড কমান্ডার দ্বীন হেয়ডন বলেছেন, এ সপ্তাহে আমরা দেখেছি বোমা কত ভয়ংকর ধাক্কা দিতে পারে। এ ঘটনার সাথে ম্যানচেস্টারের ঘটনার কোন যোগাযোগ নেই, কিন্তু এটি এখনকার বাস্তবচিত্র স্পষ্টভাবে তুলে ধরে যা কিভাবে সবকিছু ধ্বংস করতে পারে।

বোমাটি ছিল ব্যবহারযোগ্য ডিভাইস কিন্তু সৌভাগ্যবসত এটি বিস্ফোরণ হতে ব্যর্থ হয়।
স্মীথকে ১৮৮৩ এর এক্সপ্লোসিভ সাবস্টেন্সস এক্ট এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়।