লন্ডনের ফ্ল্যাটে ভয়াবহ আগুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃ*ত্যু

46

সাইফ হাসান: পশ্চিম লন্ডনের চিসউইকে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী মা\রা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গত ৯ জানুয়ারি বিকেলে ব্রুকস রোডের একটি শেল্টারড হাউজিং ব্লকের প্রথম তলায় এই আগুনের সূত্রপাত হয়। অটোমেটিক অ্যালার্ম সিস্টেম চালু থাকায় জরুরি নম্বরে কল করার আগেই দমকল কর্মীরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করতে সক্ষম হন।

আগুন লাগা ফ্ল্যাট থেকে ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়। এছাড়া ভবনের অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ‘এসকেপ হুড’ ব্যবহার করা হয় যা বিষাক্ত ধোঁয়া থেকে মানুষকে রক্ষা করে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার অ্যান্ডি পেনিক এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার অ্যালার্ম সচল রাখা কতটা জরুরি তা এই ঘটনায় আবারও প্রমাণিত হলো। আগুনের কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।

#LondonFire #FireSafety #UKNews #aknews #onebanglanews