ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের দাবি ট্রাম্পের

133

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এর মধ্যে ট্রাম্প দাবি করেছেন ব্যাপক হামলার পর মাদুরোকে আটক করা হয়েছে। ট্রুথে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে।