বিনোদন ডেস্ক : অবশেষে কয়েক মাস ধরে চলা গুঞ্জন সত্যি হল। যদিও আনুশকার পারিবারিক বন্ধুরা জানিয়েছেন ইতালির মিলানের সেই প্রাসাদ ভাড়া করা হয়েছে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।
কেউ আবার বলছিলেন এ সপ্তাহের শেষেই হবে বিয়ে। যে যাই বলুক, ইতালির মিলানে পরিণয় সম্পন্ন হল তাদের।
কিন্তু গত ৯ ডিসেম্বর ইতালির মিলানে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা বিয়ে করে ফেলেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কোহলির ছুটি চাওয়ার পরই পালে হাওয়া লাগে। ওই সময় কোহলি-আনুশকার কেউই বিয়ের কথা স্বীকার করেননি। তবে বিয়েটা হয়ে যেতেই আর লুকোচুরি নয়। সুখবরটা মিয়া-বিবি একসঙ্গেই জানিয়েছেন। নিজ নিজ টুইটার একাউন্টে একই ধরণের পোস্ট করেছেন বিরাট-আনুশকা।
কোহলি ও আনুশকা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিয়ের ছবিও প্রকাশ করেছেন।
টুইটে তারা লিখেছেন, ‘আজ আমরা দুজন পরস্পরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার প্রতিজ্ঞা করলাম। আজ এই আনন্দের সংবাদ আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমরা সত্যি আনন্দিত। এই সুন্দর দিনটি আমাদের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে আরও বিশেষ হয়ে উঠেছে। আমাদের এই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
আগামী ২১ ডিসেম্বর মুম্বাইয়ে দুজনের বিয়ে পরবর্তী সংবর্ধনা হবে। দুজনের মধুচন্দ্রিমা অবশ্য দক্ষিণ আফ্রিকায়। নতুন বছরটা সেখানেই উদ্যাপন করবেন।
সূত্রের খবর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেণ্ডুলকর, যুবরাজ সিং, শাহরুখ খান, আমির খান, আদিত্য চোপরা। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বিশাল রিসেপশন দেওয়ার কথা বিরাট-আনুশর। সেখানে ক্রিকেট এবং বলিউডের তারকারা আমন্ত্রিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২৯ বছর বয়সী কোহলি ও আনুশকা দুজনই ২০১৩ সাল থেকে প্রেম করছেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দুজনের পরিচয়। এর মধ্যে দুজনের একবার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তবে দুজনের জুটি যে স্বর্গ থেকে রচিত। অভিনন্দন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি!













