ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) থেকে ধানের শীষের শক্তিশালী প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া আখাউড়া উপজেলায় গণসংযোগে আছেন। তিনি ধানের শীষের পক্ষে জনসমর্থন তৈরিতে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন। বাড়ি বাড়ি যাচ্ছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশা ও নানা বয়সী ভোটারদের সাথে কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন।
গণসংযোগকালে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, কসবা ও আখাউড়ার মানুষ গত ১৭টি বছর ধরে নেতৃত্বের এক শূন্যতার ভেতর দিয়ে হেঁটে এসেছে। এই দীর্ঘ প্রতীক্ষার প্রতিটি মুহূর্তে আমি দেখেছি তাদের চোখে জমে থাকা আশা, শুনেছি তাদের বুকের ভেতর চাপা কান্না—একজন প্রকৃত মানুষের অপেক্ষা, যিনি তাদের হয়ে কথা বলবেন, তাদের স্বপ্নের দুঃখ-সুখ ভাগ করে নেবেন সংসদে, রাজনীতিতে, জীবনে।
আমি ঘরে ঘরে গিয়েছি, মানুষের চোখে চোখ রেখে কথা বলেছি। বৃদ্ধ পিতার কণ্ঠে শুনেছি হারানো বিশ্বাসের যন্ত্রণা, তরুণদের চোখে দেখেছি নতুন দিনের তীব্র আকাঙ্ক্ষা, মায়েদের প্রার্থনায় অনুভব করেছি নিঃস্বার্থ ভালোবাসার উষ্ণতা। আমি শিখেছি—ভালোবাসার বিনিময়ে ভালোবাসা মেলে, সেবার বিনিময়ে শ্রদ্ধা জন্ম নেয়।
ষড়যন্ত্র আমাকে আঘাত করেছে, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি শিখেছি—ষড়যন্ত্র যত গভীর হয়, নেতৃত্ব তত দৃঢ় হয়। অন্যায়ের আঁধার যত ঘন হয়, তত উজ্জ্বল হয়ে ওঠে ন্যায়ের শপথ।
আমি কোনো ক্ষমতার মোহে রাজনীতি করি না—আমি কসবা ও আখাউড়ার মানুষের সেবক হতে চাই। আমি তাদের ভালোবাসায় নিজেকে গড়ে তুলতে চাই, যেন আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারি একটি সমৃদ্ধশালী, সুন্দর, আত্মনির্ভর, শিক্ষিত ও সম্মানিত কসবা-আখাউড়া।
আমার স্বপ্ন—প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছাবে, প্রতিটি তরুণ কর্মসংস্থানের সুযোগ পাবে, প্রতিটি মা নিশ্চিন্তে সন্তানকে পাঠাবে স্কুলে, প্রতিটি কৃষক নিজের ঘামের ন্যায্য দাম পাবে। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার রাজনীতি—মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভবিষ্যৎ গড়ে তোলা।
কসবা ও আখাউড়ার এই মাটিই আমার প্রাণ, এই জনগণই আমার পরিবার। আমি তাদের জন্যই বাঁচতে চাই, তাদের জন্যই লড়তে চাই, আর একদিন যেন তারা গর্ব করে বলতে পারে— “এই মানুষটি আমাদেরই একজন, আমাদের ভালোবাসা থেকে উঠে আসা নেতা।
এর আগে গত ৬ অক্টোবর সোমবার তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার ধানের শীষের সমর্থনে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতিতে কসবা উপজেলায় বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।















