ফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

611

খেলাধুলা ডেস্ক: বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা ৭ উইকেটে করে ১৯১ রান। জবাবে ১৮ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ব্যাট হাতে ১৯ বলে ৩০ ও বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শহিদ আফ্রিদি।

স্কোর : কুমিল্লা ১৮ ওভারে ৯৬/১০
কুমিল্লা ব্যাটিং : তামিম ৩১, হাসান আলী ১৮ ও মেহেদী হাসান ১৫*।
ঢাকা বোলিং : আফ্রিদি ৪-১-১৬-৩, সাকিব ৪-০-১৯-২, মোসাদ্দেক ৪-০-২৪-২।

স্কোর : ঢাকা ডায়নামাইটস ১৯১/৭
ঢাকা ব্যাটিং : মেহেদী মারুফ ৬, এভিন লুইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০, মোসাদ্দেক হোসেন সৈকত ৩, সুনীল নারিন ৯*, জহুরুল ইসলাম অমি ৩*।
কুমিল্লা বোলিং : মেহেদী হাসান ৩-০-৩৮-০, হাসান আলী ৪-০-১৬-৩, মোহাম্মদ সাইফ উদ্দীন ৩-০-৩০-০, শোয়েব মালিক ৪-০-২৮-১, ডোয়াইন ব্রাভো ৪-০-৪৫-২, আল-আমিন হোসেন ২-০-২২-০।

দুই দল এর আগে দুবার বিপিএলে মুখোমুখি হয়েছিল। দুবারই জয় পেয়েছিল কুমিল্লা। আজ সাকিবের দল  জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করল।