ঢাকা সংবাদদাতা: জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে পান্থপথ এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করেছে শেরে বাঙলা নগর থানা পুলিশ। আটক করে তাদের শেরে বাঙলা নগর থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত ৫ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার দিন তিনি পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিলেন।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ছিলেন।















