মিলন মাহমুদ : ইরানের পাহাড়ের নীচে বানানো পারমানবিক স্থাপনা গুলতে রাতে আমরিকা তাঁদের বি 2 বোম্বার প্লেন দিয়ে বারোটির ও বেশি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার ব্লাস্টার বোমা ফেলেছে। এর মধ্যে ফারদো তে পাহাড়ের নীচে বানানো পারমানবিক স্থাপনা অন্যতম।ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেছেন ইরানের পারমানবিক স্থাপনা মিশিয়ে দেওয়া হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও বলেছে এতে তাঁদের তেমন ক্ষতি হয়নি এবং হামলার জবাব দেওয়ার কথা বলেছে।
আশ্চর্যের ব্যাপার হলো এই হামলার পরে ইরানের এই স্থাপনা গুলোতে থাকা উচ্চ মাত্রার প্রায় নয়টি পারমানবিক বোমা বানানোর মত সমৃদ্ধ ইউরেনিয়াম ছড়িয়ে পড়ার কথা থাকলেও তার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন ইরান হামলার কথা অনুমান করে আগেই সে গুলো গোপন কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। এখন যদি সেগুলো ইরান তার কোনো বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় আগামীতে বোমা বানানোর কাজে ব্যাবহার করে তাহলে আগামীতে যুদ্ধের সম্পূর্ণ হিসাব নিকাশ বদলে যেতে পারে। আর না পারলেও সে সেগুলো তার মিত্র কোনো দেশের কাছে দিয়ে দিতে পারে। তাই আমেরিকা ও তার মিত্রদেশ গুলি ইরানকে এখনই পরাজিত করে তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সর্ব শক্তি নিয়োগ করবে। এর পিছনে পারমানবিক ইস্যু ছাড়াও ইরানের বিশাল তেল গ্যাস এর ভান্ডার নিজেদের নিয়ন্ত্রনে নেওয়ার একটা হিসাব অবশ্যই এসে যায়।
ইরানকে প্রকাশ্য না হলেও গোপনে তার কিছু বন্ধু এই যুদ্ধে অস্ত্র দিয়ে আর সমর্থন দিয়ে সহযোগিতা করবে এটা প্রায় নিশ্চিত। যেমন রাশিয়া ও চায়না চাইবে না তাঁদের ব্যবসার সুবিধার দেশ ইরান তাঁদের একেবারে হাতের বাইরে চলে যাক। যদিও তেলের দাম বাড়লে রাশিয়ার লাভ কিন্তূ ইউক্রেন যুদ্ধে ইরানের সাহায্যের কথা পুতিন মনে রাখবেন এটা নিশ্চিত।কম দামে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চায়না ইরানের তেল তাঁদের হাতছাড়া হয়ে যাক এটা চাইবে না। এইজন্য পারমানবিক ইস্যু কে সামনে রেখে মূলত ইরানের সরকার ব্যাবস্থার পরিবর্তন করার একটা প্রচেষ্টা এখন স্পষ্ট। তবে পরিকল্পনা অনুযায়ী বম্বিং হলেও ইরানের সাথে এই যুদ্ধ যে কিছুদিনের মধ্যে শেষ হবে না এটা অনেকটাই নিশ্চিত। আর যুদ্ধ যত বেশি দিন হবে আস্তে আস্তে সকল পক্ষেরই ক্ষয় ক্ষতি বাড়তে থাকবে।কট্টর জাতীয়তা বাদী ইরানের জনগণ যুদ্ধের প্রতি তাদের সমর্থন কতদিন ধরে বজায় রাখবেন সেটা এখনো স্পষ্ট না
অপরদিকে আমেরিকা ও তার মিত্র দেশগুলো কতদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার গোপন পরিকল্পনা করেছে সেটাও এখনো স্পষ্ট না।আমেরিকা ও অনেক পশ্চিমা দেশে সাধারণ অনেক মানুষ এই যুদ্ধের বিপক্ষে বিক্ষোভ করছেন । যুদ্ধ দীর্ঘয়িত হলে এর সাথে ইরানের সমর্থনপুষ্ট হুতি , হেজবুল্লাহ আর ইরাকি মিলিশিয়ারা যোগ দিলে পরিস্থিতি জটিল ও নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। ইরান হরমুজ প্রণালীতে তাদের শত্রুদের জাহাজে আক্রমণ শুরু করলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাবে যাতে লাভ হবে রাশিয়ার আর ক্ষতি হবে অনেক পশ্চিমা দেশের। সেক্ষেত্রে অনেক পশ্চিমা শক্তি এক হয়ে ইরানে হামলা শুরু করলে ইরানের মিত্র চাইনা ও রাশিয়া বসে থাকবে না ফলে অনেকটা বড় একটা যুদ্ধ শুরু হয়ে যাব। আর সে ক্ষেত্রে আগামীতে মিডলিস্ট এ একটা দীর্ঘ মেয়াদি যুদ্ধের সম্ভাবনা আর, ইজারাইল আমেরিকার ও ইরানের যে আরো ক্ষয় ক্ষতি হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যায়।















