ক্রেডিট কার্ড দিয়ে ক্রিপ্টো কেনা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য!

55

সাইফ হাসান:ব্রিটেনে এখনো যারা ঋণ নিয়ে বিটকয়েন বা অন্যান্য ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করছেন, তাদের জন্য খারাপ খবর! খুব শিগগিরই যুক্তরাজ্য সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে ক্রেডিট কার্ড বা অন্যান্য ধার করা অর্থ দিয়ে ক্রিপ্টো কেনাবেচা।

সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (FCA) ক্রিপ্টো মার্কেটের ওপর নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে এমন একটি নিষেধাজ্ঞা দিতে চলেছে।

যুক্তরাজ্যে ট্রাম্পেরठির্বাচনের পর হঠাৎ করে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দাম আকাশচুম্বী হয়ে ওঠে। এতে অনেক সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে ধার করে বিনিয়োগ শুরু করে। এক ইউগভ (YouGov) জরিপে দেখা গেছে, ২০২২ সালে যেখানে মাত্র ৬% মানুষ ঋণ নিয়ে ক্রিপ্টো কিনত, সেখানে ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪%।

FCA-এর মতে, “ঋণের টাকা দিয়ে এমন ভোলাটাইল সম্পদে বিনিয়োগ করা মানেই নিজের সবকিছু হারানোর ঝুঁকি নেওয়া।” ব্রিটিশ সংসদের ট্রেজারি কমিটিও এই বিনিয়োগকে জুয়ার সাথে তুলনা করেছে।

তবে এমন সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিতে পার কিছু ফিনটেক প্রতিষ্ঠান। ইতোমধ্যে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের সাথে ওয়াশিংটনে এই বিষয়ে আলোচনা করেছেন। আগামী জুনে আবারো উভয় দেশের মধ্যে এই বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

স্কট বেসেন্ট ও ট্রাম্প উভয়েই কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার বিপক্ষে। বেসেন্ট জানিয়েছেন, “আমি দেখছি না কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা দরকার হবে।”

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউরো মুদ্রা ওপর প্রভাব ফেলতে পারে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মধ্যেও ক্রিপ্টো বিনিয়োগ নিয়ে কড়া অবস্থানের দাবি উঠেছে। ২০২৩ সালেই ব্রিটিশ এমপিদের একটি অল-পার্টি কমিটি এই ধরনের বিনিয়োগকে সরাসরি ‘জুয়া খেলা’র সঙ্গে তুলনা করেছিল।

অর্থনীতির গতি বাড়াতে কিছু নিয়ম শিথিল করার পক্ষেও মত দিয়েছেন রিভস, যেখানে FCA প্রধান নির্বাহী নিহিল রাথিও তার সমর্থন জানিয়েছেন। তবে এই উদ্যোগের পাশাপাশি, ডিজিটাল ফাইন্যান্স ও পেমেন্ট খাতের নির্বাহী পরিচালক ডেভিড গেইল বলেছেন, “ক্রিপ্টো খাতে সুনির্দিষ্ট নিয়ম-কানুন থাকলে সাধারণমানুষের আস্থা বাড়বে এবং খাতটি আরও সম্প্রসারিত হবে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian.