সাইকামোর গাছ কাটার অভিযোগ: আসামি বললেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে!’

221

সাইফ হাসান: যুক্তরাজ্যের বিখ্যাত সাইকামোর গাছ কাটার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি পুলিশকে বলেছেন, তাকে ফাঁসানো হচ্ছে। নিউক্যাসল ক্রাউন কোর্টে চলমান বিচারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গাছটি হ্যাড্রিয়ান’স ওয়ালের পাশে অবস্থিত ছিল, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। অভিযুক্ত দুই ব্যক্তি সব অভিযোগ অস্বীকার করেছেন।

৩৯ বছর বয়সী ড্যানিয়েল গ্রাহাম পুলিশকে বলেছেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। আমার নাম কে বা কারা এগিয়ে দিয়েছে, আমি তা জানি।” তিনি জানান, তিি কোনো বড় গাছ কাটার প্রশিক্ষণ পাননি এবং তার চেইনস’গুলো এত বড় গাছ কাটার জন্য যথেষ্ট নয়। গ্রাহামের দাবি, তার গাড়ি (রেঞ্জ রোভার) অন্যরা ব্যবহার করত, এবং তিনি ২৭ সেপ্টেম্বর রাতে কী করছিলেন, তা মনে করতে পারছেন না।

অন্য অভিযুক্ত, ৩২ বছর বয়সী অ্যাডাম ক্যারাথার্স, পুলিশকে বলেছেন, তিনি গাছ কাটার কাজ জানেন না এবং চেইনস’কে “ভয়ংকর” মনে করেন। তিনি জানান, ঘটনার রাতে তিনি সম্ভবত বাড়িতে তার নবজাতকের দেখাশোনা করছিলেন। প্রসিকিউশনের দাবি, গ্রাহাম ও ক্যারাথার্স স্টর্ম অ্যাগনেসের রাতে কার্লাইল থেকে নর্থাম্বারল্যান্ড গিয়ে গাছটি কেটেছেন এবং এর একটি অংশ “ট্রফি” হিসেবে নিয়েছেন। তবে পুলিশ গাছের সেই অংশ বা চেইনস’টি উদ্ধার করতে পারেনি।

অভিযোগে বলা হয়েছে, গাছ কাটার ফলে ৬২২,১৯১ পাউন্ডের ক্ষতি হয়েছে, এবং হ্যাড্রিয়ান’স ওয়ালের ১,১৪৪ পাউন্ডের ক্ষতি হয়েছে। এই গাছ ও দেয়াল ন্যাশনাল ট্রাস্টের সম্পত্তি। গ্রাহাম ও ক্যারাথার্স কার্লাইল ও উইগটনের বাসিন্দা।

বিচারে প্রকাশ, গাছ কাটার পর গ্রাহাম ক্যারাথার্সকে “এবার শুরু” বলে মেসেজ পাঠিয়েছিলেন, যখন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। তবে গ্রাহাম এটি মনে করতে পারেননি। বিচার এখনো চলছে,এই ঘটনা যুক্তরাজ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian