পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

985

ওয়ানবাংলানিউজ: পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) পালন উপলক্ষে এক ওয়াজ মাহফিল শনিবার মসজিদের প্রধান হল রুমে অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লিগন উপস্থিত ছিলেন।
মসজিদের ইমাম হাফিজ আব্দুশ শহীদ এর সভাপতিতে ও মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো: নূরুদ্দীন আহমদ, সেক্রেটারী আব্দুল মুমিনের সার্বিক ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিলে মহানবী (সা:) এর জীবন ও কর্ম নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক আল্লামা জিসান আল কাদরী, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কাহহারসহ ব্রিটেনের বিশিষ্ট ওলামায়ে কেরামগন।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, শুধু বছরে এক দিন ঈদে মিলাদুন্নবী মহাধূমধামে পালন করলেই হবে না সাথে সাথে মহা নবীর আদর্শকে সর্বক্ষেত্রে অনুস্বরণ করতে হবে। তবে ইহকাল ও পরকালের মুক্তি পাওয়া যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ট্রেজারার হাজী কবির মিয়া, হাজী আনছার মিয়া, আশরাফুজ্জামান, মানিক মিয়া, হাজী ছানা মিয়া, আব্দুস সত্তার, ক্বারী শেখ মনোয়ার হোসেন, ক্বারী আব্দুল মুহিত প্রমুখ।