খালেদা জিয়া বিহীন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না-লন্ডন মহানগর বিএনপির

2564

ওয়ানবাংলানিউজ: বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতরী পরোয়ানার প্রতিবাদে ও এম ইলিয়াছ আলী সহ বিএনপির সকল নেতৃবৃন্দের গুম নামক কারাগার থেকে মুক্তির দাবীতে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে এক সভা রবিবার পুর্ব লন্ডনের বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন প্রদানের আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপার্সনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় সাজাদিয়ে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে নির্বাচনের চক্রান্ত করা হচ্ছে। তারা সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, বাংলাদেশে আর খালেদা জিয়া বিহীন নির্বাচন হতে দেয়া হবে না।

লন্ডন মহানগর বিএনপি সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবেদ রাজার পরিচালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের খুন গুম ও জেল জরিমানা দেখিয়ে লাভ হবে না। বিএনপি অতিথিদের চেয়ে বর্তমানে আরো শক্তিশালী। তিনি তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ। তিনি তার বক্তব্যে সরকারের যেকোন ষড়যন্ত্র প্রতিহত করে আগামীতে বিএনপিকে ক্ষমতায় নিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।

এদিকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সংযুক্ত আরব আমিরাতের আলাইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল হোসেন।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দছ,সহসভাপতি শরীফ উদ্দিন ভুইয়া বাবু, আব্দুস সালাম আজাদ, কদর উদ্দিন, তপু শেখ, আব্দুর রব, আব্দুল গাফ্ফার, এডভোকেট নুর উদ্দিন আহমদ, এমদাদ হোসেন খাঁন, উপদেষ্টা আব্দুস সালাম বেপারী,যুগ্ম সম্পাদক রোমান আহমদ চৌধুরী , মাহবুব হাসান সাকিব, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খাঁন , তুহিন মোল্লা, সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ , সহ -সাংগঠনিক আবু তাহের, কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ, সহ-কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, ধমর্ সম্পাদক ওলি ওয়াদুদ, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক , আর্ন্তজাতিক সম্পাদক আবু নোমান, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান ,ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মহসিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নহার সাহানা, সহ সম্পাদীকা আসমা জামান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আতাঊর রহমান, সমবায় সম্পাদক মো ওমর গনি, কার্যনির্বাহী সদস্য আব্দুল লতিফ, রেজাউর রহমান চৌধুরী রাজু , মো: মোমিন মিয়া, সাহেদ আহমদ, মোঃ ইমরান হোসেন, সাকিল আহমদ, মোঃ খালিদ আল হোসেন রিয়াদ, আব্দুল সামাদ রাজ, এ কে এম নেছার উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কোরাআন থেকে তিলওয়াত করেন দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক,বারেক মিয়া, জামাল হোসেন,মতিয়ার রহমান , এ কে এম নেছার উদ্দিন, বিএনপি নেতা মৌলানা শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দলের আজিম উদ্দিন , সিটি যুবদলের সভাপতি মনসুর আহমদ প্রমুখ।

london mohanogor bnp

http://www.onebanglanews.com/?p=22838&preview=trueখালেদা জিয়া বিহীন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না-লন্ডন মহানগর বিএনপির

Posted by onebanglanews.com on Monday, 4 December 2017