ফারাজের মুখোশ খুলে দিলেন টিইউসি প্রধান!

39

সাইফ হাসান: যুক্তরাজ্যের রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজকে ‘রাজনৈতিক জালিয়াত’ ও ‘ভণ্ড’ বলে তীব্র সমালোচনা করেছেন ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) মহাসচিব পল নোয়াক। শ্রমিক শ্রেণির ‘চ্যাম্পিয়ন’ সেজে স্থানীয় নির্বাচনে ভোট কাড়ার চেষ্টায় ফারাজের ‘মুখোশ’ খুলে দিয়েছেন তিনি।

নোয়াক বলেন, “ফারাজ শ্রমিকদের অধিকার, অর্থনীতি, শিল্প ও ব্রেক্সিট নিয়ে পরস্পরবিরোধী কথা বলেন। তিনি শ্রমিক শ্রেণির মুখোশ পরে ভোট পাওয়ার চেষ্টা করছেন।” আসন্ন ১ মে’রठ্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকে মিডল্যান্ডস ও উত্তর ইংল্যান্ডের শ্রমিক অঞ্চলে আসন পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “ফারাজ পাবলিক স্কুলে পড়া, ধাতু ব্যবসায়ী। তিনি ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটছেন, যার শুল্ক নীতি ব্রিটিশ শিল্পে হাজারো চাকরি ঝুঁকিতে ফেলবে। ব্রেক্সিটের মাধ্যমে তিনি ইতোমধ্যে অর্থনীতির ক্ষতি করেছেন।”

নোয়াক শ্রমিকদের সতর্ক করে বলেন, “ফারাজের কথায় কান দেবেন না, তার কাজ দেখুন। তিনি শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে ভোট দেন।” তিনি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকেও ডানপন্থী পথেনা হাঁটার পরামর্শ দেন।

রিফর্ম ইউকের মুখপাত্র বলেন, “শ্রমিকরা ট্রেড ইউনিয়ন ছেড়ে রিফর্মে যোগ দিচ্ছেন। এতে নোয়াকের ক্ষোভ স্বাভাবিক।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian