সাইফ হাসান: যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে আইরিশ র্যাপ গ্রুপ নিক্যাপের ফিলিস্তিনপন্থী বক্তব্যের জেরে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে। গত সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার এই উৎসবে ব্যান্ডটি ইসরায়েলের গাজা হামলার নিন্দা করে এবং ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেয়। এরপর টিভি তারকা শ্যারন অসবোর্ন ব্যান্ডটির বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য ও সন্ত্রাসী সংগঠন সমর্থনের অভিযোগ তুলে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলর দাবি জানিয়েছেন।
নিক্যাপের সদস্য মোগলাই ব্যাপ, মো চারা (বেলফাস্ট) এবং ডিজে প্রোভাই (ডেরি) কোচেলায় তাদের পারফরম্যান্সে ফিলিস্তিনের পক্ষে স্পষ্ট অবস্থান নেন। মো চারা বলেন, “ব্রিটেন আইরিশদের উপর নির্যাতন করেছে, কিন্তু আকাশ থেকে বোমা ফেলেনি। ফিলিস্তিনিদের যাওয়ার কোনো জায়গা নেই।” তারা দর্শকদের নিয়ে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেন এবং স্ক্রিনে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে বার্তা প্রদর্শন করেন।
শ্যারন অসবোর্ন মঙ্গলবার এক্স-এ বলেন, “নিক্যাপের ঘৃণাত্মক বক্তব্য ও সন্ত্রাসী সংগঠন সমর্থনেরকারণে তাদের ভিসা বাতিল করা উচিত। সঙ্গীত মানুষকে একত্রিত করার মাধ্যম, বিদ্বেষ ছড়ানোর নয়।” ফক্স নিউজও ব্যান্ডটির সমালোচনা করে তাদের বক্তব্যকে “নাৎসি জার্মানির” সঙ্গে তুলনা করেছে।
জবাবে নিক্যাপ ফক্স নিউজের সমালোচনাকে উড়িয়ে দিয়ে বলেছে, “আমরা হাজার হাজার সমর্থন বার্তা পেয়েছি, পাশাপাশি শত শত হুমকিও এসেছে।” তারা জানায়, আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে তাদের সফরের প্রায় সব কনসার্টের টিকিট বিক্রি হয়ে গেছে। ব্যান্ডটি আরও অভিযোগ করে, ১১ এপ্রিল কোচেলার একটি পারফরম্যান্সে তাদের ফিলিস্তিনপন্থী বক্তব্য স্ক্রিনে দখানো হয়নি। এছাড়া মার্গারেট থ্যাচারের মৃত্যু উদযাপনের একটি স্লোগান উৎসবের লাইভস্ট্রিমে প্রচারিত হয়নি।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















