টেলিফোনে কথা বলতেই ভয়! ম্যানচেস্টারে জেনারেশন জেড-এর জন্য ‘সহানুভূতি’ শেখার ক্লাস

91

সাইফ হাসান:ইংল্যান্ডের ম্যানচেস্টারে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ—জেনারেশন জেড তরুণদের শেখানো হবে ‘সফট স্কিলস’, অর্থাৎ সহানুভূতি, সময় ব্যবস্থাপনা ও বাস্তব জীবনের নানা প্রয়োজনীয় দক্ষতা।

‘Skills 4 Living’ নামের এই প্রোগ্রাম চালু করেছে ইউনেস্কো পার্টনার সংস্থা Higher Health। এটি মূলত দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছিল ছয় বছর আগে। এই প্রথমবার ইউরোপে এটি চালু হলো, আর তা-ও আবার ম্যানচেস্টারে।

শুরুতে এই প্রোগ্রামে যুক্ত হচ্ছে ১০ হাজারठরুণ-তরুণী, যাদের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। অংশ নেবে ম্যানচেস্টার ইউনিভার্সিটি, সালফোর্ড ইউনিভার্সিটি ও ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

অংশগ্রহণকারীরা অনলাইনে ক্লাস করলেও, বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কেমন আচরণ করতে হয়—তা প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে শিখবে। থাকবে ফেক নিউজ চিনে ফেলা, ইন্টারনেট নিরাপত্তা, বর্ণবাদ ও লিঙ্গবৈষম্য চ্যালেঞ্জ করা, জুয়া ও স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করার ট্রেনিং।

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বলেন, “আমাদের তরুণরা যেন আত্মবিশ্বাসী, সুস্থ ও কর্মক্ষ জীবন যাপন করতে পারে, সেটাই মূল লক্ষ্য। আমি গর্বিত, ব্রিটেনে প্রথম এই সুযোগ পাচ্ছে ম্যানচেস্টারের তরুণরা।”

এই প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রফেসর সন্দীপ রানোটে বলেন, “তারা বেড়ে উঠেছে কোভিড, জলবায়ু পরিবর্তন, জীবনযাত্রার খরচ, ইন্টারনেট এবং যুদ্ধের মতো পাঁচটি বড় সংকটের মধ্যে।”

তাঁর মতে, “পুরনো শিক্ষাব্যবস্থা কেবল হার্ড স্কিলস শেখায়—একজন ডাক্তার, ইলেকট্রিশিয়ান কিংবা প্লাম্বার তৈরি করে। কিন্তু আজকের বিশ্ব চায় একজন সম্পূর্ণ মানুষ—যে মানসিকভাবে শক্ত, সহানুভূতিশীল এবং বাস্তব জীবনেও দক্ষ।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian