ইস্ট অ্যাক্টনে ছুরিকাঘাতে কিশোর নিহত, সন্দেহভাজন দুই কিশোর গ্রেপ্তার

60

১৭ বছর বয়সী কেয়রন চার্লসকে ছুরিকাঘাতে হত্যা, তদন্তে নাটকীয় মোড়

লন্ডনের ইস্ট অ্যাক্টনে ভয়াবহ এক ছুরিকাঘাতের ঘটনায় ১৭ বছর বয়সী কিশোর কেয়রন চার্লস নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ১টা ১০ মিনিটের দিকে পশ্চিম লন্ডনের এরকনওয়াল্ড স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, ঘটনাস্থলে ছুরিকাঘাতে আহত অবস্থায় দুই কিশোরকে পাওয়া যায়। কেয়রনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অ্য একজন, ১৬ বছর বয়সী কিশোর, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। চিকিৎসা শেষে তাকেও হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়।

তৃতীয় কিশোরও আটক
ঘটনার পর পালিয়ে যাওয়া আরও এক ১৬ বছর বয়সী কিশোরকে রোববার ভোরে গ্রেপ্তার করা হয়। মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, বর্তমানে এই ঘটনায় আর কাউকে খোঁজা হচ্ছে না।

পুলিশের বক্তব্য ও তদন্ত:
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালেক্স গামাম্পিলা বলেন, “এই দুঃখজনক ঘটনার খবর শোনার পর মেট পুলিশের সকল সদস্য কেয়রনের পরিবারের পাশে রয়েছে।”
তিনি আরও জানান, “আমাদের তদন্ত দল িরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং আমরা খুব দ্রুত দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছি।”
“ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে, তবে এই মুহূর্তে আর কাউকে সন্দেহ করা হচ্ছে না।”
কেয়রনের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
স্থান: এরকনওয়াল্ড স্ট্রিট, ইস্ট অ্যাক্টন, লন্ডন
গ্রেপ্তার: দুইজন ১৬ বছর বয়সী কিশোর
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ
সূত্র: BBC