২০১ রানে হারলো বাংলাদেশ

88

খেলাধুলা ডেস্ক: অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের হার সময়ের ব্যাপার ছিল মাত্র। আগের দিনই আসলে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আর আজ প্রথম সেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ‘লেজ’ কেটে দেয় ক্যারিবীয়রা। শেষদিকে শরিফুল ইসলাম রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে ৯ উইকেটে ১৩২ রানে থামলো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে স্বাগতিকদের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২০১ রানে হারল বাংলাদেশ।