অবসরে ব্রিটিশ ডাইভার টোনিয়া কাউচ

883

ডেস্ক রিপোর্ট: বার বছরের ডাইভিং ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ টোনিয়া কাউচ। তিনটি ইউরোপিয়ান মেডেলের সঙ্গে ২০১৪ কমনওয়েলথ গেমসেও রৌপ্য জেতেন এই জল কন্যা।

ডাইভিং থেকে অবসর টোনিয়া কাউচ প্রতিযোগি হয়ে ডাইভিং ছাড়লেও প্রতিযোগি তৈরীর ডাইভিং কিন্তু ছাড়েননি ইংল্যান্ড ডাইভার। নিজের শহর প্লেমাউথে শুরু করেছেন কোচিং ক্যারিয়ার।

চলতি বছরের জুলাইতে বিশ্ব-চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন শেষবারের মতো। গণমাধ্যমকে কাউচ জানিয়েছেন ডাইভিং ক্যারিয়ারে এতো কিছু পেয়েছেন যতটা ভাবতে পারেননি।

ষোল বছর বয়সে ২০০৫’এ মন্ট্রিলে বিশ্ব-চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক ডাইভিং অঙ্গনে অভিষেক টনি কাউচের। এক বছরের মধ্যেই মেলবোর্নে সুপার ফোর। ২০০৮’এ অলিম্পিক অভিষেকেই বিশ্ব দেখেছে বেইজিং অলিম্পিকে সিনক্রোনাইজড ডাইভিংয়ে কাউচের দক্ষতা। আর লন্ডন ও রিও অলিম্পিক শেষ করেছে টপ ফাইভে থেকে।

ডাইভিং কোচিংয়ের সঙ্গে জীবনের ছন্দটাও মেলাতে চান টনি কাউচ। আগামী নভেম্বরে ফিয়ান্সে রয়্যাল মেরিন কার্ল থারগুডের সঙ্গেই যে গাটছড়া বাধতে যাচ্ছেন ব্রিটিশ ডাইভার।