নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান গয়েশ্বর আমানের

173

ঢাকা সংবাদদাতা: দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনকালে আহত হয়ে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান। হঠাৎ সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লা আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যান।
এদিকে গয়েশ্বর রায়কেও আহত অবস্থায় আটক করে দিবি কার্যালয় নেয়া হয়েছিল। পরে সেখানে ডিবি প্রধান হারুন এর সঙ্গে আপ্যায়নের একটি ছবি প্রকাশ করা হয়। পরের বছর রায় কে ছেড়ে দেওয়া হয়।
পরে আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায় বিবৃতিতে নেতাকর্মীদের এসব ছবিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বিকালে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে এসে কথা বলেন। তিনি বলেন, আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ঔষধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা তিনি বুঝতে পারেননি। চলমান আন্দোলনে তার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতকর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমানউল্লাহ আমান বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলও পিছপা হবো না। এ বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

ওদিকে বিকালে হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমানউল্লা আমানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারি জানিয়েছেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছিল। পরে কোমর থেকে নীচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল।

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।
বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ।