টস হেরে ব্যাটিংয়ে সিলেট

903

খেলাধুলা ডেস্ক: বিপিএলের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল ঢাকা ডায়নামাইটস। তবে এবারের আসরে কিছুটা চাপে রয়েছে সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে হেরে যায় সাকিব-সাঙ্গাকারারা। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়ে অবশ্য জয়ে ফিরেছে দলটি। সিলেট পর্ব শেষে বিপিএল এখন ঢাকায়। ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ঢাকা।

ফিরতি ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। এই ম্যাচে টস জিতেছেন সাকিব আল হাসান। সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কাগজে কলমে ঢাকা তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হলেও এবারের বিপিএলটা দারুণ কাটছে সিলেট সিক্সার্সের। তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাসির হোসেনের দল। উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, লিয়াম প্লাঙ্কেটরা দারুণ ফর্মে রয়েছেন। তাই এই ম্যাচে জয় পাওয়াটা সহজ হবে না ঢাকার জন্য।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন ডেলপোর্ট।

সিলেট একাদশ : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, ওয়েন্দু হারারাঙ্গা, উপুল থারাঙ্গা, রস হুইটলি, টিম বেসনান ও লিয়াম প্লাঙ্কেট।