আওয়ামী লীগ যেন বাধা দিতে না পারে ডিএমপিকে জানিয়েছি: আমান

76

ঢাকা সংবাদদাতা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের অনুমতি এবং সমাবেশে বিএনপি নেতাকর্মীদের আসতে বাধা দেওয়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে ডিএমপি কমিশনারকে জানিয়েছি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। আগামীতে ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এর জন্য অনুমতি চেয়েছি। তারা বলেছেন, আলোচনা করে আমাদের জানাবেন।