কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি, যুবদল সভাপতিসহ আহত ৩০

58

ঢাকা সংবাদদাতা: কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ১৮ নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে পুলিশ ও বিএনপি নেতাকর্মী মিলিয়ে মোট ৩০ জন আহত হয়েছেন।

এদিকে বেলা সোয়া ১টায় আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় কয়েকজনকে আটক করেছে পু‌লিশ। কার্যালয়ের বাইরে পু‌লিশ অবস্থান কর‌ছে। ভেত‌রে জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ অবস্থান কর‌ছেন। তা‌দের দা‌বি, কেবল স্লোগান দেওয়ার অপরা‌ধে পু‌লিশ লা‌ঠিাচার্জ ও গু‌লি ক‌রে‌ছে। এ‌তে যুবদল ও ছাত্রদ‌লের অন্তত ১৮ জন নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন।