টাওয়ার হ্যামলেটসে আস্ক দ্যা মেয়র ইভেন্ট ১৪ নভেম্বর

1044

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস বারার সকল বাসিন্দাকে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য আস্ক দ্যা মেয়র বা মেয়রকে সরাসরি প্রশ্ন করার অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন মেয়র জন বিগস। আগামী ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টা থেকে ৯ টা পর্যন্ত সেন্ট হিলদা‘স ইস্ট কমিউনিটি সেন্টারে (১৮ ক্লাব রো, ই২ ৭ইওয়াই) আস্ক দ্যা মেয়র ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে বাসিন্দারা মেয়র জন বিগসকে বারার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে যেমন জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তেমনি নিজেদের বিভিন্ন ইস্যূও তারা তুলে ধরতে পারবেন। বিখ্যাত ভাষ্কর্য শিল্পী হেনরি মুরের বিখ্যাত সৃষ্টি ওল্ড ফ্লোকে আবার বারায় ফিরিয়ে এনেছেন এবং বারার রাস্তাঘাটকে আরো নিরাপদ রাখতে তিনি কাউন্সিলের অর্থায়নে পুলিশ অফিসারের সংখ্যা বাড়াতে আরো তিন মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছেন।

আস্ক দ্যা মেয়র ইভেন্টে যোগ দিতে বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়ে মেয়র জন বিগস বলেন, বাসিন্দারা যাতে তাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে এমন ইস্যূ নিয়ে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতেই এই ইভেন্টের আয়োজন। বারার ভবিষ্যত সম্পর্কে বাসিন্দাদের সাথে সেন্ট হিলদাম্বস’ ইস্ট কমিউনিটি সেন্টারে কথা বলে আমি অধির আগ্রহে অপেক্ষা করছি। যারা মেয়রকে কোন প্রশ্ন করতে চান, অথচ ঐ দিনের আস্ক দ্যা মেয়র অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলে বটহমরর্আমষণরদটবফর্ণ্র.থমশ.লপ – এই ইমেইলে অথবা ০৭৩৬৪ ৪৩৮৯ নাম্বারে ফোন করে প্রশ্ন পাঠাতে পারেন।